টেকনাফ পৌরসভায় সাইফুদ্দিন খালেদ এর উদ্যোগে ৫০০শত হতদরিদ্র, অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ এর টেকনাফ উপজেলা শাখার সভাপতি ও সাবেক সাংসদ মরহুম হাজী আব্দুল গনি’র পুত্র সাইফুদ্দিন খালেদ এর উদ্যেগে টেকনাফে করোনায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র অসহায় পাঁচ শত পরিবারের মাঝে নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮ জুলাই) সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে টেকনাফ পৌরসভার আদর্শ কমপ্লেক্স মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার জাহেদ হোসেন, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, টেকনাফ পৌর যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ এর টেকনাফ উপজেলা শাখার সভাপতি সাইফুদ্দিন খালেদ বলেন, সারা দেশে মহামারী করোনা ভাইরাস চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যার যতটুকু দেওয়ার সামর্থ্য আছে তা নিয়ে অসহায় হতদরিদ্র মানুষের পারে দাড়ান। তারই ধারাবাহিকতায় ঈদুল আজহা উপলক্ষে আমার ব্যক্তিগত তহবিল থেকে ৫’শ পরিবারকে উপহার হাতে তুলে দিয়েছি ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।