সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ ইউপি সদস্য আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

অনলাইন ডেস্ক :
চাঁপাইনবাবগঞ্জে তিন হাজার ৩৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্যসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। সোমবার দুপুরে তাকে পৌর এলাকার বটতলা হাট এলাকাতে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সদর উপজেলার চরবাগডাঙ্গা শুকনাপাড়া এলাকার মৃত সলেমান মণ্ডলের ছেলে আশরাফুল ইসলাম ওরফে শুকুর্দ্দী (৪৬)। তিনি সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য। আটক অপর মাদক ব্যবসায়ী একই এলাকার বালিকাপাড়া গ্রামের মৃত ওসমান আলীর ছেলে ইসারুল ওরফে বাবু (৩১)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক স্কোয়াডন লিডার সাঈদ আবদুল্লা আল মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলা হাটে মাদক বিক্রির সংবাদ পায়। সোমবার দুপুর ২টার দিকে বটতলা হাটের মাছ বাজার থেকে ইয়াবা বিক্রির সময় তিন হাজার ৩৫০ পিস ইয়াবাসহ আশরাফুলকে আটক করি। এসময় তার অপর সহযোগী ইসারুলকে আটক করতে সক্ষম হই। এসময় তাদের ব্যবহৃত ২টি মোটরসাইকেলও জব্দ করা হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।