প্রেস বিজ্ঞপ্তি:কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট অনন্দিতা চৌধুরী পিতা অ্যাডভোকেট পীযূষ কান্তি চৌধুরী অদ্য ১১ মে (বৃহস্পতিবার), বেলা ৩ টার সময় বার্ধক্যজনিত কারণে কক্সবাজার সদর হাসপাতালে পরলোক গমন করেন। মৃত্যুকালে প্রয়াতের বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
আগামীকাল ১২মে শুক্রবার, সকাল ১০ টার সময় কক্সবাজার কেন্দ্রীয় শশ্মানে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট অনন্দিতা চৌধুরী পিতা অ্যাডভোকেট পীযূষ কান্তি চৌধুরী এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪) ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার সদগতি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
