সাবেক এমপি হাজি ইলিয়াছ জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক, চকরিয়া :
কক্সবাজার জেলা জাতীয় পাটির সাবেক সভাপতি ও চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ ইলিয়াছ সদ্য অনুষ্ঠিত সম্মেলনে জাতীয় পাটির (এরশাদ) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আগের কমিটিতে ধর্ম বিষয়ক সম্পাদক পদে ছিলেন।
জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির চেয়াররম্যান জি.এম কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গা স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে হাজি মোহাম্মদ ইলিয়াছকে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান পদে ঘোষনা দেওয়া হয়েছে। উল্লেখ্য ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে হাজি মোহাম্মদ ইলিয়াছ নির্বাচনী এলাকা চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রামীণ জনপদের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সাধিত করেন। বিশেষ করে তিনি শিক্ষাপ্রতিষ্ঠান সমুহে অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক ভুমিকা পালন করেন। তাঁর সফল প্রচেষ্ঠায় বদরখালী কলেজ, চকরিয়া সিটি কলেজ, চকরিয়া বিশ^বিদ্যালয় কলেজ একটি করে আধুনিকমানের নতুন ভবন পেয়েছেন।
এদিকে কক্সবাজার জেলা জাতীয় পাটির সাবেক সভাপতি ও চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ ইলিয়াছ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে অভিননন্দন জানিয়েছেন চকরিয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন এমইউপি, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, চকরিয়া পৌরসভা সভাপতি আবু ছাদেক, সাধারণ সম্পাদক আবদুল হামিদ। এছাড়াও অভিনন্দন জানিয়েছেন চকরিয়া পেকুয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা, চকরিয়া পৌরসভা জাতীয় পাটি ও মহিলা পাটি এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। ##