সাবরাং বাজারে নৌকা প্রতীকের অফিস উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : সাবরাং বাজারে নৌকা প্রতীকের অফিস উদ্বোধন করা হয়েছে। এতে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য সবাইকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।
১১মার্চ বিকাল সাড়ে ৪টায় সাবরাং বাজারে নৌকা প্রতীকের অফিস উদ্বোধন উপলক্ষ্যে একসভা স্থানীয় প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজী আমির হামজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুবলীগ নেতা হাবিবুর রহমানের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা রশিদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক সেলিম সিকদার, উপজেলা যুবরীগ নেতা নুরুল আমিন, সাবেক জেলা যুবলীগ নেতা নজির আহমদ সীমান্ত প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীককে জয়ী করতে উপস্থিত সকলের প্রতি এই আহবান জানানো হয়। এরপর পর তিনি সাবরাং ও টেকনাফের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।