সংবাদ বিজ্ঞপ্তি :
সাবরাং পানছড়ি পাড়া স্টুডেন্টস ফোরামের উদ্যোগে তাসপিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসীর দাবীতে মানববন্ধন
অনুষ্ঠিত হয়েছে।
৫ মে শনিবার বিকালে সাবরাং পানছড়ি পাড়ার সচেতন অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্যোগে নির্মমতার শিকার বোন তাসপিয়া হত্যাকারিদের সর্বোচ্চ শাস্তির দাবীতে সাবরাং বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাবরাং পানছড়ি পাড়া স্টুডেন্টস ফোরাম প্রতিষ্ঠাতা হাফেজ আবদল্লাহ সানি ও ফোরামের সভাপতি হাছানের নেতৃত্বে মানববন্ধন শেষে এক র্যালী সাবরাং বাজার প্রদক্ষিণ করে সাবরাং উচ্চ বিদ্যালয়র গেইটে শেষ হয়।
মানববন্ধনে তাসপিয়া হত্যার সুষ্ট বিচার ও ফাঁসির দাবী নিয়ে নিরবতা পালন করা হয়।
এতে সাবরাং পানছড়ি পাড়ার অভিভাবক মোহাম্মদ রফিক, মৌঃ তৈয়ব, ইসলাম সামী, মুন্ডার ডেইলের মৌঃ আলমসহ সাবরাং এর অসংখ্যা সচেতন অভিভাবক ও ছাত্র বৃন্দ অংশ গ্রহণ করেন।

পরে সাবরাং ইউপি মেম্বার শামশুল আলমের কার্যালয়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে তাসপিয়া হত্যাকারিদের প্রতি চরম নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন ফোরামের প্রতিষ্টাতা হাফেজ আবদল্লাহ সানি, সভাপতি মোহাম্মদ হাছান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাকিল, দপ্তর সম্পাদক মোহাম্মদ সালমান,
যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ, প্রচার সম্পাদক মুহিত কামাল, সদস্য মোহাম্মদ রফিক, মোহাম্মদ ইব্রাহীম, মোহাম্মদ ফয়সাল, কাইসার, মিজানুর রহমান প্রমুখ।
