নাইক্ষ্যংছড়ির নবনির্বাচিত উপজেলা পরিষদবর্গকে বাইশারীতে গণসংবর্ধনা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি : সদ্য শেষ হওয়া ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় নবনির্বাচিত উপজেলা পরিষদবর্গকে বাইশারী নাগরিক কমিটির ব্যানারে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৫ মার্চ) বিকাল ৪টায় বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।
বাইশারী কৃষকলীগ সভাপতি আবু জাফর ও যুবলীগ সাংগঠনিক সম্পাদক নুরুল কবির রাশেদের পরিচালনায় বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানেওয়ান চাকের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত জনসাধারণের মাঝে অধ্যাপক শফিউল্লাহ বলেন- উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছেন। যার ফলে আমি আপনাদের কাছে চিরঋনী হয়ে গেলাম। এসময় তিনি মডেল নাইক্ষ্যংছড়ি উপজেলা গঠনে সকলের সহযোগীতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মংলাওয়াই মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার গুন্নু , সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম, মৌজা হেডম্যান মংছানু চাক প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা পরিষদবর্গ ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কর্তৃক বান্দরবান জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক লাভ করায় বাইশারী ইউপি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।