সাউথ এশিয়া স্যাটেলাইটে যোগ দিচ্ছে বাংলাদেশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

ভারতের ‘সাউথ এশিয়া’ স্যাটেলাইটে যোগ দিতে দেশটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার রাজধানীর বিটিআরসি কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ ও ভারত সরকারের পক্ষে ঢাকায় নিযুক্ত হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এতে সই করেন।

সাউথ এশিয়া স্যাটেলাইট এ বছরই উৎক্ষেপণ করা হবে। এজন্য ৪০ কোটি ডলার খরচ হবে, যার পুরোটাই বহন করবে ভারত।

এরইমধ্যে এ স্যাটেলাইটে প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে নেপাল, ভুটান, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশ।

গত সোমবার ঢাকায় মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণের প্রস্তাব অনুমোদন করা হয়। এরপর আজ আনুষ্ঠানিক চুক্তি হল।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহিদুল হক, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর শিকদার, বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খান প্রমুখ উপস্থিত ছিলেন।