চেক প্রতারণা মামলায় উখিয়ার নুরুজ্জামান বেক্কা গ্রেপ্তার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বিশেষ প্রতিবেদক : উখিয়ায় চেক প্রতারণা মামলার আসামী আলোচিত নুরুজ্জামান বেক্কাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯ টারদিকে উখিয়া একরাম মার্কেটের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উখিয়া থানার সেকেন্ড অফিসার এসআই নুরুল হক তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, গিয়াস উদ্দিন নামে এক নির্মাণ শ্রমিকের ৫লাখ টাকা চেক জালিয়াতির অভিযোগে দায়েরকৃত মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ছিল।
উখিযা থানা সুত্র জানায়-গ্রেপ্তারকৃত আসামী উখিয়া উপজেলার কাজীপাড়ার আবু তাহেরের ছেলে। তার বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, চেক প্রতারনাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
উখিয়া থানার সেকেন্ড অফিসার এসআই নুরুল হক নুরুজ্জামান,বেক্কাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।