শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকে::
রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ডাকবাংলো চৌরাস্তার মোড়স্থ জলাবদ্ধতার অবশেষে অবসান হয়েছে। সাংসদ সাইমুম সরওয়ার কমল ও কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সোহেল সিকদারের প্রশংসনীয় উদ্যোগের ফলে শনিবার (১জুলাই) ওই জলাবদ্ধতা দূর হয়। সেই সাথে অবসান হলো গর্জনিয়া-কচ্ছপিয়া ও নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের হাজার হাজার মানুষের দুর্ভোগ।
স্থানীয় সূত্র জানায়, ডাকবাংলো চৌরাস্থার মোড় প্রায় সময় পানিতে নিমজ্জ্বিত থাকতো। তখন সৃষ্টি হতো নানা দুর্ঘটনা। সাম্প্রতিক সময়ে সাংসদ সাইমুম সরওয়ার কমল কচ্ছপিয়ায় পরিদর্শনে গেলে, তা অবলোকন করে জলাবদ্ধতা নিরসনের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেন।
কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সোহেল সিকদার বলেন, ‘সাংসদ কমল মহোদয়ের নির্দেশে গ্রামের সবাইকে সাথে নিয়ে দীর্ঘ ড্রেন খনন করে জলাবদ্ধতা দূর করা হয়। এখন এলাকায় খুশির আবহ তৈরী হয়েছে।’
সরেজমিনে দেখা যায়, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই জলাবদ্ধতা দূরিকরণ কাজে কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সোহেল সিকদারের নেতৃত্বে অংশ নেন- বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ইদ্রিস সিকদার, ইউপি সদস্য নুরুল আলম সিকদার, আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, গোলাম মওলা, মো.ইউসুফ, গিয়াস উদ্দিন, মাইনুদ্দিন সিকদার, ছোটন, রুবেল, ইমন প্রমূখ।
