পেকুয়ায় আওয়ামীলীগ নেতা মাষ্টার আজমগীর চৌধুরীর ইন্তেকাল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

এস.এম.ছগির আহমদ আজগরী;পেকুয়া :
কক্সবাজারের পেকুয়া উপজেলায় আওয়ামীলীগ নেতা মাষ্টার আজমগরীর চৌধুরী(৫৩) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে…..রাজেউন। আজ সকাল সাড়ে ৬টায় তিনি হৃদক্রিয়ায় অসুস্থ্য হয়ে পড়লে চকরিয়া জমজম হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। জিবদ্দশায় তিনি পেকুয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসাবে দায়িত্বরত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, পুত্র কন্যা ছাড়াও তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে যান। আজ শনিবার বিকাল সাড়ে চারটায় রাজাখালী মরহুম এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্র সাংবাদিকদের জানান।