শ্রমিকদের উন্নতির কথা ভাবতে হবে – মে দিবসে চেয়ারম‌্যান শফিউল্লাহ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শামীম ইকবাল চৌধুরী: বান্দরবানের নাইক্ষ‌্যংছড়িতে মহান মে দিবস পালিত হয়েছে। ‘শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’ এই শ্লোগানে বুধবার (১লা মে) নাইক্ষ‌্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ দিবসটির আয়োজন করে। এই উপলক্ষ‌্যে দুপুরে একটি বর্ণাঢ‌্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের সদস‌্যবৃন্দ অংশ নেন।

র‌্যালী পরবর্তী নাইক্ষ‌্যংছড়ি থানার মোড় এলাকায় সভায় প্রধান অতিথির বক্তব‌্যে নাইক্ষ‌্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম‌্যান অধ‌্যাপক মো: শফিউল্লাহ বলেন- শ্রমিকের কাজে দেশ আজ উন্নত হচ্ছে। দেশকে আরও সমৃদ্ধশালী করতে হলে শ্রমিকদেরও উন্নতির কথা ভাবতে হবে।

অটো রিক্সসা শ্রমিক সমিতির সভাপতি আব্দু রহমান সভায় সভাপতিত্ব করেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব‌্য রাখেন নাইক্ষ‌্যংছড়ি থানা অফিসার ইনর্চাজ (ওসি) আনোয়ার হোসেন,
সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,এস,আই জাফর ইকবাল,ছাত্রনেতা মুমিনুল আলম মুমু প্রমূখ।