শুক্র ও শনি বার সেন্টমাটিনে ফ্রি রোগী দেখবেন নাক-কান-গলা রোগের চিকিৎসক ডা. মুকিত ওসমান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম :
আগামী শুক্র ও শনি বার সেন্টমাটিনে ফ্রি রোগী দেখবেন নাক-কান-গলা রোগের চিকিৎসক চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সহকারী রেজিষ্ট্রার (ইএনটি) ডা. মুহম্মদ মুকিত ওসমান চৌধুরী।
তিনি শুক্রবার বিকালে ও শনিবার সকালে নাক-কান ও গলার সমস্যায় ভোগা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন।
এছাড়াও স্থানীয় স্বাস্থ্য কর্মী, পল্লী চিকিৎসক, ফার্মেসী মালিক-কর্মচারীদের সাথে স্বাস্থ্যসেবা উন্নয়নে আলোচনা করবেন।