টেকনাফ টুডে ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে শুধুমাত্র তুরস্কেই নিহেতর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১২ জনে। অন্যদিকে, প্রতিবেশী দেশ সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮২ জনে। অর্থাৎ দুই দেশ মিলিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৪০০ জনে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে স্থানীয় সময় আজ সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে গাজিয়ানটেপ শহরের কাছে ১৭ দশমিক ৯ কিলোমিটার (১১ মাইল) গভীরতায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূম্পিকম্পটি রাজধানী তুরস্কের আঙ্কারা এবং দেশটির অন্য শহরেও অনুভূত হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট পুরো অঞ্চল জুড়েই কম্পন অনুভূত হয়েছে।
ভূম্পিকম্পে তুরস্কে ৯১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৫ হাজার ৩৮৩ জন আহত হয়েছেন। ভবনে আটকে পড়াদের বের করে আনার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
অন্যদিকে, সিরিয়ায় সিরিয়ায় ৫৮২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১ হাজার ৮৯ জন আহত হয়েছেন।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমন সইলু বলেন, ‘ভূম্পিকম্পে ১০টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো হচ্ছে- গাজিয়ানতেপ, কাহরামানমারাস, হাতায়, ওসমানিয়ে, আদিয়ামান, মালাতিয়া, সানলিউরফা, আদানা, দিয়ারবাকির এবং কিলিস। প্রতিবেশী দেশ সিরিয়া, লেবানন এবং সাইপ্রাসেও কম্পন অনুভূত হয়েছে।’
এদিকে এমন পরিস্থিতিতে বিপর্যয় দেখা দিয়েছে দেশটিতে। শহরগুলোর চারদিকে ধ্বংসস্তূপের চিত্র। ভবন ধসে অনেকে চাপা পড়েছে। নিখোঁজদের হন্য হয়ে খোঁজ করতে দেখা গেছে পরিবারের সদস্যদের।
