উজ্জ্বল রায়,নড়াইল : নড়াইলে চিকিৎসকদের বিপুল পরিমাণ পিপিই সরবরাহঃ এমপি মাশরাফির। মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন বলেন, করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসকদের জন্য আরও পিপিই সরবরাহ করবে মাশরাফি। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান,করোনা প্রতিরোধে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে মাশরাফি। এমপি মাশরাফিকে ধন্যবাদ জানিয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মশিউর রহমান বাবু বলেন, পিপিই পাওয়ায় চিকিৎসক ও নার্সদের মনোবল বেড়েছে। এতে চিকিৎসকরা করোনা প্রতিরোধে দ্বিগুণ উৎসাহ নিয়ে কাজ করবে। আমাদের পক্ষ থেকে মাশরাফিকে ধন্যবাদ।
