নুরুল করিম রাসেল ।
কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন বলেছেন, এই এলাকায় শিক্ষাকে প্রাধান্য দিয়ে সবকিছু করতে হবে। যেহেতু শিক্ষা-দীক্ষায় টেকনাফ ও কক্সবাজার জেলা সারাদেশের তুলনায় পিছিয়ে আছে। যদিও এখানকার মেধাবী সন্তানরা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে চাকুরীতে নিয়োজিত রয়েছেন।
পাশাপাশি তথ্য প্রযুক্তির এই যুগে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে। বিজ্ঞান, ইংরেজী ও আইসিটি শিক্ষাকে অধিক গুরুত্ব দিতে হবে।
৩ জুন সোমবার বিকালে টেকনাফ উপজেলা মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা পর্যায়ে শতভাগ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস রুম স্থাপন উপলক্ষে মাল্টিমিডিয়া সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, টেকনাফ পৌর মেয়র মো. ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল চৌধুরী মুসা। এতে মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন। পরে উক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমুহে মাল্টিমিডিয়া সরঞ্জাম সমুহ স্মার্ট টিভি, ল্যাপটপ, স্পীকার প্রদান করা হয়।

এর আগে জেলা প্রশাসক টেকনাফ কেন্দ্রীয় স্মৃতিসৌধ এর ভিত্তিফলক উম্মোচন ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
