শাহ পরীর দ্বীপে বিশিষ্ট মুরব্বী হাজী ইমান শরীফ আর নেই, শুক্রবার সকাল ১১টায় জানাযা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

শাহপরীর দ্বীপ সংবাদদাতা :
শাহ পরীর দ্বীপ পূর্ব উত্তর পাড়ার বাসিন্দা সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী হাজী ইমান শরীফ আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় নিজ বাড়িতে মৃত্যুবরন করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ছয় পুত্র, তিন কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
৪ জানুয়ারী শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় শাহ পরীর দ্বীপ তিন রাস্তার মাথা ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মরহুম হাজী ইমান শরীফ দারুচ্ছাকাফা আল-ইসলামিয়া মাদরাসা ও শাহপরীর দ্বীপ ইসলামিয়া মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা রেজাউল করিম আজাদ এবং শাহ পরীর দ্বীপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ ফয়সাল এর পিতা।