শাহ আমানত বিমানবন্দরে ইয়াবাসহ দুবাইগামী যাত্রী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

ডেস্ক নিউজ :
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৮৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে নিরাপত্তা বিভাগ।
এ ঘটনায় আহসানুল সগীর নামে একজনকে আটক করা হয়েছে। তিনি দুবাইগামী যাত্রী বলে জানা গেছে। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।
শনিবার (৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে চেকিং পয়েন্টে চট্টগ্রাম থেকে দুবাইগামীবাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৪১৪ এর যাত্রী আহসানুল সগীর ইয়াবাসহ ধরা পড়ে।ওই যাত্রী প্রথম চেকিং পার হবার সময় তার সাথে থাকা একটি কার্টনের ভেতরে আচারের প্যাকেট থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়।আটক যাত্রী সগীরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।