বিশেষ প্রতিবেদক : টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত যুবক ও কিশোরীকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে দায়িত্বরত ১৬ এপিবিএন পুলিশ।
সুত্র জানায়,গতকাল ৩রা ডিসেম্বর (শুক্রবার) রাত পৌনে ৯টারদিকে লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএনের অফিসার্স ও ফোর্স অপহরণ করে মুক্তিপণ দাবীর সংবাদ পেয়ে ব্লক-এ/১২ এর পাশর্^বর্তী পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে বøক-এ/১৪ এর বাসিন্দা মোঃ ইয়াসিনের পুত্র মোঃ একরাম (২০) কে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন।
গত ২রা নভেম্বর রাত ৭টায় কতিপয় দূবৃর্ত্ত তাকে অস্ত্রেরমুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে মুক্তিপণ দাবী করে আসছে। এরই সুত্রধরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।
অপরদিকে ২১নং চাকমারকূল ক্রাম্পে দায়িত্বরত ১৬এপিবিএনের সদস্যরা মৌখিক অভিযোগের ভিত্তিতে পালংখালী প্রাইমারী স্কুলের পিছনে স্থানীয় আবু ফয়েজের বাসায় অভিযান চালিয়ে ব্লক-বি/৫ এর ২১২নং ঘরের বাসিন্দা মোঃ শামসুর মেয়ে রোমানা (১৩) কে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে। সে গত ২রা ডিসেম্বর বিকাল পৌনে ৪টারদিকে রোহিঙ্গা বাজার হতে নিখোঁজ হয়।
কক্সবাজার ১৬এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান,পৃথক অভিযানে উদ্ধারকৃত ভিকটিমদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এই ব্যাপারে পৃথক জিডি দায়েরের পর সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ###
