শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি উপজেলার দূর্গম পাহাড় ঘেরা দৌছড়িতে করোনা সংকটে ঘরবন্ধী কর্মহীন, শ্রমজীবী, নিম্ম আয়ের পরিবারের মাঝে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি,র পক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো,ইমরান মেম্বারের নিজস্ব অর্থায়নে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ অব্যহত রয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে উপজেলার দৌছড়ি ইউনিয়নে বিভিন্ন গ্রামে ২০০ পরিবারের মাঝে মো,ইমরান মেম্বার এক পাহাড় থেকে আরেক পাহাড়ের চূড়ায় নিজে হেঁটে এসব ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন করেন। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চোলা ,সেমাই,চিনি,তৈল,খেজুর ও মুড়ি ইত্যাদি।
এ বিষয়ে মুঠোফোনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো,ইমরান মেম্বার বলেন, মাননীয় পার্বত্য বিষয়ক মন্ত্রী জননেতা বীর বাহাদুর এমপি,র নির্দেশনা মোতাবেক অসহায় মানুষদের তালিকা তৈরি করে বীর বাহাদুর এমপি,র পক্ষ থেকে উপজেলার দৌছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে আসছি, ত্রান সামগ্রী বিতরন অব্যাহত থাকবে।
