শাহপরীর দ্বীপ হতে দালালসহ ১০ মালয়েশিয়া যাত্রী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব সদস্যরা বসত-বাড়ি সংলগ্ন ঘাটে তল্লাশী করে সাগর পথে মালয়েশিয়া পাচারের জন্য মওজুদকৃত ১০ রোহিঙ্গা-নারী পুরুষ ভিকটিমসহ এক দালালকে আটক করেছে।
জানা যায়, গত ২৯ নভেম্বর রাত পৌনে ১২টারদিকে র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদী হাসান গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকষ অভিযাত্রী দল নিয়ে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মাঝের পাড়ার আবদুর রহমানের বসতবাড়ী সংলগ্ন নৌকার ঘাটে অভিযান চালিয়ে মোঃ ফজলুল হকের পুত্র মানব পাচারকারী দালাল আবদুর রহমান (৩১) কে আটক করে। তার স্বীকারোক্তিমতে সাগর পথে মালয়েশিয়া পাচারের জন্য নৌকায় উঠতে অপেক্ষামান হ্নীলা জাদিমোরা শাল বাগানের ডি-৫ এর বাসিন্দা নুর বশরের পুত্র মোঃ-জাবেদ (১৮), উখিয়া উপজেলার থাইংখালী ৯নং ক্যাম্পের মৃত হোসনের পুত্র মোঃ জিয়া (২৮), ৩৫নং ক্যাম্পের মৃত হোছন আহমদের পুত্র মোঃ রশিদ উাল্লা(২৮), ১৩ নং ক্যাম্পের মৃত ফরিজ উল্লাহর পুত্র মোঃ নুর আলম (১৮), হ্নীলা মোচনী ক্যাম্পের আই বøকের হাসু মিয়ার মেয়ে মোসাঃ মোকাদ্দসা (১৮), কুতুপালং ৪নং ক্যাম্পের নুরে আলমের মেয়ে মোসাঃ-জান্নাত আরা (১৬), ই-ত বাসিন্দা সমি উদ্দিনের মেয়ে মোসাঃ-সেতারা (১৮), ১১নং ই-৩ মৃত জাহেদ হোসনের মেয়ে মোসাঃ জুলেখা (২০), ১০নং কুতুপালং ই-৩ বাসিন্দা মোঃ হোছনের মেয়ে মোসাঃ সলিকা (১২), সিপি-১২ নং বাসিন্দা দিল মোহাম্মদের মেয়ে মোসাঃ রোজিনা (১৮) কে আটক করে। ভিকটিমদের মধ্যে আটক নারীদেরকে মালয়েশিয়ায় বিয়ে দেওয়ার জন্য সাগর পথে পাচার করছে। ধৃত আব্দুর রহমান পেশাদার মানব পাচারকারী দালাল বলে জানায়। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিমদের সংশ্লিষ্ট আইনে মামলার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হন্তান্তর করা হয়েছে।