আব্দুল লতিফ বাচ্চু, উখিয়া |
উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম মহিউল হক প্রকাশ ভুলু স্যার আর নেই। আজ বুধবার রাত ১টায় উখিয়ার রত্নাপালং রুহুল্লারডেবা গ্রামে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।)
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ৪ মেয়ে, নাতি নাতনী, আত্মীয়-স্বজন, ছাত্র ছাত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি রুহুল্লারডেবা এলাকার হাজী নাজিম উদ্দিন কন্টাক্টরের মেজ ছেলে।
৩৫ বছরের বেশী সময় ধরে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। পরে রত্নাপালং ইউনিয়ন পরিষদের মেম্বার হিসাবে নির্বাচিত হন।
গোলাম মহিউল হকের ছোট ভাই জিয়াউল হক জানান, বেশ কিছুদিন ধরে তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। দেশ বিদেশে চিকিৎসা গ্রহন করেছিলেন।
আজ বুধবার বিকাল ৩টায় রত্নাপালং রুহুল্লারডেবা এলাকায় স্যারের জানাজা শেষে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
