শাহপরীর দ্বীপে নুরানী মাদ্রাসা ছাত্র ১০দিনধরে নিখোঁজ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ, টেকনাফ।
বাড়ি হতে খেলতে বের হয়ে গত ১০দিন ধরে নিখোঁজ রয়েছে টেকনাফ শাহপরীর দ্বীপের নুরানী মাদ্রাসার ছাত্র শিশু সাদিক।
জানা যায়, গত ৩ নভেম্বর সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ উত্তর পাড়ার ছৈয়দ আমিন ও আরজু দম্পতির ছেলে মোঃ সাদিক প্রতিদিনের ন্যায় বাড়ি হতে সকালে খেলতে বের হয়ে নিখোঁজ রয়েছে। সে স্থানীয় মাহাদ আবু বক্কার সিদ্দিক (রঃ) নুরানী মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র। তাকে সম্ভাব্য স্থানে খুঁজাখুঁজি করা হলেও এখনো হদিস মেলেনি। কোন সুহৃদ ব্যক্তি সন্ধান পেলে ০১৮৬৬-২৮৪১৩০, ০১৮৩১-১৮৩৭৫৩, ০১৬৩২-২৪৭৮০৭, ০১৮২২-৩২৪০২৫ মুঠোফোন নাম্বারে জানানোর জন্য নিখোঁজ শিশুর পিতা ছৈয়দ আমিন সকলের প্রতি আহবান জানিয়েছেন।