বার্তা পরিবেশক : কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য জনাব মোহাম্মদ ফরিদুল আলম এডভোকেট এর পিতা মোহাম্মদ আবুল কাশেম অদ্য ১৫/০৬/২০২২ইং তারিখ, রোজ বুধবার, সকাল ৭ ঘটিকার সময় নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৬ বছর।
আজ ১৫/০৬/২০২২ইং বুধবার, দুপুর ২.৩০ মিনিটের সময় রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তুলাতলি জামে মসজিদের মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য জনাব মোহাম্মদ ফরিদুল আলম এডভোকেট এর পিতা মোহাম্মদ আবুল কাশেম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব এডভোকেট ইকবালুর রশিদ আমিন ও সাধারণ সম্পাদক জনাব এডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
