হুমায়ূন রশিদ : সারাদেশের মত টেকনাফে শুরু হওয়া মাধ্যমিক স্তরের ১০টি মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ-গ্রহণে দাখিল পরীক্ষার ১মদিন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। উক্ত পরীক্ষায় ৬জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
সুত্র জানায়, ৩ ফেব্রæয়ারী সকাল ১০টায় উপজেলার একমাত্র দাখিল পরীক্ষা কেন্দ্র রঙ্গিখালী মাদ্রাসা হলে শুরু হয়। প্রত্যন্ত এলাকার ১০টি মাদ্রাসার রেজিষ্ট্রেশনকৃত ৪শ ৯জন পরীক্ষার্থীদের মধ্যে ৪শ ৩জন অংশ-গ্রহণ করেন। এদের মধ্যে ছাত্র ১শ ৭৬জন, ছাত্রী ২শ ৩৩জন রয়েছে। অনুপস্থিত ছিলেন ৩জন ছাত্র ও ৩জন ছাত্রী।
পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। হল সুপার ছিলেন অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম নুরী, হল সচিবের দায়িত্বে ছিলেন রঙ্গিখালী মাদ্রাসার অধ্যক্ষ কামাল হোসাইন। এইদিকে উপজেলা প্রশাসনের সার্বিক প্রস্তুতি ও পর্যাপ্ত আইন-শৃংখলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকায় পরীক্ষার হলে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ###
