শাহপরীরদ্বীপে টানা জালে মাছ শিকার করতে গিয়ে কিশোর নিখোঁজ

লেখক: সৈয়দুল আমিন, শাহপরীরদ্বীপ
প্রকাশ: ২ years ago

শাহপরীরদ্বীপ মিস্ত্রী পাড়া ঘাটে টানাজালে মাছ শিকার করতে গিয়ে মো. একরাম(১৭)নামে এক কিশোর নিখোঁজ রয়েছে। নিখোঁজ কিশোর মিস্ত্রী পাড়া এলাকার আব্দু শুক্কুরের ছেলে।

এসময় সালমান নামে অপর একজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়।

জালের মালিক একই শামসুল আলম বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সোমবার বিকালে ১০-১২ জন জেলে মিস্ত্রি পাড়া ঘাটের কাছে নাফ নদীতে জাল ফেলে। এসময় স্রোতের টানে দুই জন ভেসে যায় পরে একজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হলেও এমরান কে খুঁজে পাওয়া যায় নি।

স্থানীয় লোকজন রাত দশটা পর্যন্ত খুঁজাখোজি করলেও তাকে পাওয়া যায় নি।

সাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা চললেও এসময় তারা কিভাবে মাছ শিকারে গেল তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।