শাহপরীরদ্বীপে কোস্টগার্ডের অভিযান-বিদেশী হু*ই*স্কি-বিয়ার সহ আটক-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ প্রতিনিধি-

কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপে অভিযান চালিয়ে ১০১ বোতল বিদেশী হুইস্কি ও ৯১ ক্যান বিয়ার সহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড পূর্বাঞ্চলের মিডিয়া অফিসার কাজী আল-আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে শাহপরীর দ্বীপ পুরাতন বাজার এলাকায় এই অভিযান চালানো হয় ।

এসময় দুই ব্যক্তি কোস্টগার্ড সদস্যদের দেখে হাতে থাকা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

কোস্টগার্ড কর্মীরা লোকদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয় এবং পিছনে ফেলে যাওয়া ৬টি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ১০১ বোতল হুইস্কি এবং ৯১ ক্যান বিয়ার জব্দ করে।

আটকরা হচ্ছে, শাহপরীর দ্বীপ পুরাতন বাজার পাড়ার মনিরুল্লার ছেলে আসাদ মনির ও একই এলাকার রাইবুল্লার ছেলে আনোয়ার হোসেন।

পরে জব্দকৃত হুইস্কি, বিয়ার ও আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।