টেকনাফ টুডে ডেস্ক : ‘ঊনপঞ্চাশ বাতাস’ খ্যাত অভিনেত্রী শার্লিন ফারজানা মা হয়েছেন। গত রোববার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। সন্তানের নাম রেখেছেন ইয়াসিন এহসান।
শার্লিন বলেন, ‘আমার কোলজুড়ে পুত্রসন্তান এসেছে। বাবু ও আমি সুস্থ আছি। পরিবারের সবাই অনেক বেশি খুশি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাই।’
গত বছরের ২৩ নভেম্বর গুলশানের একটি রেস্তোরাঁয় বিয়ে সম্পন্ন হয়েছিল তার। বর এহসানুল হক পেশায় ব্যবসায়ী ও প্রকৌশলী। ৯ মাস আগে বিয়ে করার খবর গত অক্টোবরে জানিয়েছেন অভিনেত্রী শার্লিন ফারজানা।
সম্প্রতি মুক্তি পেয়েছে শার্লিনের ‘উনপঞ্চাশ বাতাস’ সিনেমা। এর আগে ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে পথচলা শুরু করেছিলেন। এরপর ফ্যাশন হাউস ও বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। কাজ করেছেন অনেক নাটকে।
