বিশেষ প্রতিবেদক : টেকনাফের বাহারছড়া শামলাপুর বাজারে সরকারি খাস জমিতে দোকান নির্মাণের পর এবার রাস্তা দখল করে দোকানের সাইড নামানোর কারণে চলাচলের ব্যঘাত সৃষ্টির অভিযোগ ওঠেছে জাল ব্যবসাী সৈয়দ আলম মৌলভীর বিরুদ্ধে।এই নিয়ে হাতাহাতির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
জানা যায়, সোমবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদের রাস্তার উন্নয়ন প্রকল্পের সহায়তায় শামলাপুর বাজারের শফিউল আলমের দোকান থেকে কবির কোম্পানি মার্কেট অবধি রাস্তার উন্নয়নের কাজ চলছে।মূলত জবরদস্তি করে রাস্তা দখল করায় রাস্তায় ইট সলিনের কাজ বাঁধাগ্রস্ত হচ্ছে।এতে করে সামনের মেরিন ড্রাইভ যাওয়ার পথে যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি পিছনের চাউলের দোকান,ফার্মেসীসহ বেশ কয়েকটি দোকানের অসুবিধার সৃষ্টি হচ্ছে।এছাড়া এই রাস্তা দিয়ে কবির কোম্পানি মার্কেটের পশ্চিম পাড়ায় বহু মানুষ দীর্ঘদিন ধরে এই রাস্তা ব্যবহার করে আসছে।
অভিযুক্ত সৈয়দ আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,”এটা আমি দখল ক্রয় করেছি ৩লাখ টাকা দিয়ে”।
এবিষয়ে শামলাপুর ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হক মেম্বার জানান,” সরকারি জায়গায় অবৈধ দোকান নির্মাণ করার পর জনগণের চলাচলের রাস্তা দখল কোনভাবেই উচিৎ নয়। তাকে বলা হলে গায়ের জোর কাটানোর চেষ্টা করে। সংশ্লিষ্ট ভূমি অফিসের উচিত সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণ করায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য
অনুরোধ জানাচ্ছি”।
