প্রবালদ্বীপ সেন্টমার্টিনে মাদকের চালানসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : প্রবালদ্বীপ সেন্টমার্টিনে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবাসহ স্থানীয় এক মাদক কারবারীকে আটক করেছে।

সুত্র জানায়, ২৩অক্টোবর (শনিবার) রাত প্রথম প্রহরের দিকে সেন্টমার্টিন কোস্টগার্ড বিসিজি ষ্টেশনের স্টেশন কমান্ডার লেঃ এম তারেক আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে কোস্টগার্ড জওয়ানেরা দক্ষিণ পাড়াঘাট এলাকায় সন্দেহভাজন স্থানীয় মৃত আব্দুল জাব্বারের পুত্র মোঃ আমান উল্লাহ (৩২) কে ১টি ব্যাগসহ আটক করে। পরে উক্ত ব্যাগটি তল্লাশী করে ৩২হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন খন্দকার মুনিফ তকি জানান,জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক ব্যবসায়ীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###