শামলাপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, ভ্রাম্যমান আদালতে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তাকারীর ৬ মাসের সাজা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শামলাপুর প্রতিনিধি।
টেকনাফের বাহারছড়া ইউনিয়নে দেড় বছরের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তার অভিযোগে এক দালালকে আটক করে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের সাজা প্রদান করা হয়েছে।
জানা যায়, রোববার রাত ৮টার দিকে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি কাঞ্চন কান্তি দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উত্তর শীলখালী এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতারণা মামলার দেড় বছরের সাজা প্রাপ্ত আব্দু কে গ্রেফতার করে। সে একই এলাকার মৃত অলিচান এর পুত্র।

অপরদিকে রোববার সকালে শামলাপুর নতুন পাড়া এলাকার মৃত আব্দুল হামিদের পুত্র শাহজাহানকে শামলাপুর উপকূলীয় এলাকা থেকে আটক করে পুলিশ। পরে তাকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ হোসেন সিদ্দিকের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬ মাসের সাজা প্রদান করা হয়।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আই সি পরিদর্শক কাঞ্চন কান্তি দাস সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত দুই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরনের জন্য টেকনাফ থানায় সোপর্দ্য করা হয়েছে।