বার্তা পরিবেশক : হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ইং ২য় আসরের ৭ম খেলায় হ্নীলা ফুলের ডেইল ফুটবল একাদশ বনাম জাদিমোরা শালবাগান ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে ফুলের ডেইল একাদশ ১-০ গোলে জয়ী হয়ে টূর্ণামেন্টে শুভ সুচনা করেছে।

১৭ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৪টায় হ্নীলা আলহাজ¦ আব্দুল মোনাফ স্মৃতি ফাউন্ডেশনের খেলার টূর্ণামেন্টের ১ম রাউন্ডের ৭মদিনের খেলা হ্নীলা ফুলের ডেইল ফুটবল একাদশ এবং জাদিমোরা শালবাগান ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ্বের খেলা চলাকালীন হ্নীলা ফুলের ডেইল ফুটবল একাদশের খেলোয়াড়েরা প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে একাধিক কিক করলেও পোস্টে লেগে বিফলে যায়। ৯মিনিটে ১০নং জার্সিধারী খেলোয়াড় সোনা মিয়া দর্শনীয় একটি গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এরপর শালবাগান ফুটবল একাদশের খেলোয়াড়েরা গোল করার জন্য মরিয়া হয়ে উঠলেও গোলের দেখা পায়নি। এভাবে চলাকালীন ১মার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন। মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়। এগিয়ে থাকা দলের খেলোয়াড়েরা আরো গোলের সুযোগ খুঁজলেও কাজে লাগাতে পারেনি। অপরদিকে শালবাগান ফুটবল একাদশের খেলোয়াড়েরা সমতা ফেরানোর চেষ্টা করেও গোলের দেখা পায়নি। ২য়ার্ধ্বের খেলার সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের গোলদাতা সোনা মিয়া।

খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম,সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন কায়সার মুবিন, সুমন এবং ৪র্থ রেফারী হিসেবে ছিলেন মোজাম্মেল। আগামীকাল ১৮ডিসেম্বর বালুখালী রয়েল ফুটবল একাদশ বনাম নয়াবাজার ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে। ###

