শহীদ জিয়ার ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

বার্তা পরিবেশক : মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জননেতা শাহজাহান চৌধুরীর নির্দেশে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের পরামর্শক্রমে টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
4 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

1 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
১৯জানুয়ারী (বৃহস্পতিবার) বাদে মাগরিব উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে নয়াবাজার এলাকায় মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট রশিদুল আলম চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদল আহবায়ক রিফাত মোহাম্মদ জাকারিয়া, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জাহেদ উল্লাহ জিহাদ, হোয়াইক্যং দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দল আহবায়ক নুরুল কবির রানা, হোয়াইক্যং দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম-আহবায়ক জাহেদ, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আবুল হাসেম, হোয়াইক্যং উত্তর শাখা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মাসুদ পারভেজ, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মোহাম্মদ শফিক, হোয়াইক্যং উত্তর শাখা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আব্দুল কাদের, হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আব্দুল্লাহ মনির, যুবদল নেতা নুর কবির,উপজেলা ছাত্রদলের সদস্য সাইদুল, হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মুজাহিদ, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ হাসান, শেখ আহমদ, নাসির প্রমুখ।
2 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এতে বক্তারা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনে শহীদ জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বর্তমানে দেশের সাধারণ মানুষের ভোটাধিকার ও বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে শহীদ জিয়ার তনয় তারেক জিয়ার নেতৃত্বে দূর্বার আন্দোলনে সবাইকে শরীক হওয়ার আহবান জানানো হয়। এরপর মরহুম সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার বিদেহী আতœার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হোয়াইক্যং দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মৌলভী ফেরদৌস।
5 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এরপর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট রশিদুল আলম চৌধুরীর নেতৃত্বে উপজেলার হোয়াইক্যং ৭নং ওয়ার্ড পূর্ব সাতঘরিয়া পাড়া নয়াবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আব্দু শুক্কুরের পুত্র নুরুল কবির, জকির আহমদ, মীর আহমদ, নুর হোছন এবং জনৈক ভুলুসহ ৬ পরিবারের গিয়ে সকলের খোঁজ-খবর নেন এবং পরিবারের সকল সদস্যদের মধ্যে শীতের কম্বল ও বস্ত্র বিতরণ করেন। ###
6 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর