নিজস্ব প্রতিনিধি :
টেকনাফে সন্ত্রাসী হামলায় নবী হোসেন নামে এক প্রবাসী গুরুত্বর আহত হয়েছেন। এব্যাপারে হামলার শিকার নবী হোসেন বাদী হয়ে টেকনাফ থানায় চাঁদা দাবীর অভিযোগে এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ৫ মে বিকালে টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবির পাড়া এলাকায় নবী হোসেন নিজ মালিকানাধীন জমি বিক্রির উদ্দেশ্যে মাপজোক করতে গেলে একই এলাকার সন্ত্রাসী বলী সোলতানের ছেলে হাবিব প্রকাশ মগুর নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে নবী হোসেনকে মারাত্মকভাবে আহত করে এবং জমি বিক্রি কাজে বাঁধা প্রদান করে। এসময় নবী হোসেনের পকেটে থাকা নগদ টাকা ও দামী মোবাইল ছিনিয়ে নিয়ে, যাওয়ার সময় ১লাখ টাকা না দিলে জমি বিক্রি করতে দেবে না বলে হুমকি দেয়। অভিযোগ সূত্রে আরো জানা যায়, এর আগেও উক্ত মগু প্রবাসী নবী হোসেনের কাছ থেকে অপর একটি জমি বিক্রির সময় ৭০ হাজার টাকা চাঁদা আদায় করেছিল। এব্যাপারে আহত নবী হোসেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন শেষে একই দিন টেকনাফ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে হাবিব সহ ঘটনায় জড়িত আরো আরো ৩ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি।
টেকনাফ থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই স্বপন এজাহার প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাসের নির্দেশনায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
এদিকে বাদীর আরো অভিযোগ উক্ত হাবিব প্রকাশ মগুর বিরুদ্ধে ইতিপূর্বে সন্ত্রাসী কর্মকান্ডসহ টেকনাফ থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এব্যাপারে হাবির প্রকাশ মগুর কাছে জানতে চাইলে তিনি মারধরের সত্যতা স্বীকার করলেও চাঁদা দাবীর বিষয়টি অস্বীকার করে জানান, নবী হোসেনের সাথে তার উক্ত জমির বায়না ছিল। পরে উক্ত জমি অন্যত্র বিক্রি করে দেওয়ায় উত্তেজিত হয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।
