এম.জিয়াবুল হক : গত ২৬ ডিসেম্বর তৃতীয়ধাপে অনুষ্ঠিত কক্সবজারের চকরিয়া উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানদের মধ্যে সাতজন আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। তবে করোনা আক্রান্ত হওয়ায় উপজেলার বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ থেকে বিজয়ী চেয়ারম্যান মনজুরুল কাদের শপথ নিতে পারেনি। বৃহস্পতিবার ২৭ জানুয়ারী সকালে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চকরিয়া উপজেলার সাত ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান কক্সবাজারের জেলা প্রশাসক মো.মামুনুর রশিদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগ কক্সবাজারের উপপরিচালক শ্রাবস্তী রায়। এসময় কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহসভাপতি রেজাউল করিম,দ কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো.শাহাদাত হোসেন ছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন বিআগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গতকাল শপথ নিয়েছেন চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান (বিনাপ্রতিদ্বন্দিতায়) আজিমুল হক আজিম, চিরিঙ্গা ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান জামাল হোছাইন চৌধুরী, খুটাখালী ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান মো.আবদুর রহমান, হারবাং ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ, ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, বরইতলী ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান.মোহাম্মদ ছালেকুজ্জামান, ডুলাহাজারা ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর।##
