টেকনাফে সমন্ধি-বোন জামাইয়ের ইয়াবা কারবার : ১লাখ ইয়াবা ও নগদ টাকাসহ বোন জামাই আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ / জসিম উদ্দিন টিপু : টেকনাফে ঘোর মাদক বিরোধী অভিযানের মধ্যেও আইন-শৃংখলা বাহিনীর সাথে অঘোষিত চ্যালেঞ্জ ঘোষণা করে মাদক বাণিজ্য চালিয়ে আসছে টেকনাফের (জেঠশ) সমন্ধি-বোন জামাই সিন্ডিকেট। র‌্যাব অভিযান চালিয়ে নাম্বারবিহীন সিএনজি, ১লাখ ইয়াবা ও নগদ টাকাসহ বোন জামাইকে আটক করেছে।
জানা যায়, ২৬ মে ভোর সাড়ে ৫টারদিকে র‌্যাব-১৫,সিপিসি-১,টেকনাফ ক্যাম্প কমান্ডার লেঃ মির্জা শাহেদ (এক্স বিএন, পিপিএম) নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে একটি চৌকষ আভিযানিক দল নিয়ে টেকনাফ সদরের হাতিয়ার ঘোনা এলাকা হতে একটি নাম্বারবিহীন সিএনজিসহ কক্সবাজার খুরুশকুলের ফজলুল হকের পুত্র আব্দুল আমিন (১৯) কে আটক করে। পরে তার স্বীকারোক্তিমতে গাড়ি তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ১লাখ পিস ইয়াবা, মাদক বিক্রির ৩লাখ নগদ টাকা উদ্ধার করে বহনে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মুজিবকে পলাতক আসামী করে মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দকৃত সিএনজি টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
উল্লেখ্য, র‌্যাবের হাতে আটক কক্সবাজার খুরুশকুলের ফজলুল হকের পুত্র আব্দুল আমিন (১৯) এবং টেকনাফ সদরের করাচি পাড়ার আব্দুল হাকিম জামাই-শ্বাশুড়। আব্দুল হাকিমের পুত্র মুজিব এবং বোন জামাই আব্দুল আমিন মিলে দীর্ঘদিন পূর্বে গড়ে তুলে ইয়াবা সিন্ডিকেট। এই সিন্ডিকেট প্রশাসনের চোখে ধুলো দিয়ে মাদক চোরাচালান এখনো বন্ধ করেনি। এদিকে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সনীতি এবং অব্যাহত বন্দুক যুদ্ধের মধ্যে সমন্ধি-বোন জামাই সিন্ডিকেটের ইয়াবা চালান পাচারের ঘটনা টক অব দ্যা ডিস্ট্রিকে পরিণত হয়েছে। তদন্ত স্বাপেক্ষে এই চক্রের শিকড় উপড়ে ফেরা দরকার।