লেদা রোহিঙ্গা বস্তি হতে ইয়াবাসহ রোহিঙ্গা নারী মাদক কারবারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব সদস্যরা লেদা রোহিঙ্গা বস্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারী মহিলাকে আটক করেছে।
জানা যায়, গত ২০ জুলাই (শনিবার) রাত সোয়া ৭টায় র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল ইয়াবা মওজুদের গোপন সংবাদের ভিত্তিতে লেদা রোহিঙ্গা বস্তির বি ব্লকের ১১৫ নং রোমের সৈয়দ আলমের ঘরে অভিযান চালিয়ে ১৪ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যমানের ২ হাজার ৯শ ৬০পিস ইয়াবাসহ ছৈয়দ আলমের স্ত্রী জোহরা বেগম (৩২) কে আটক করে।
এই ব্যাপারে র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব (এক্স) পিপিএম,বিএন জানান, ইয়াবাসহ আটক রোহিঙ্গা নারীকে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।