বিশেষ প্রতিবেদক : হ্নীলার লেদায় ২৪নং রোহিঙ্গা ক্যাম্পে এক মুখোশধারী দূবৃর্ত্ত ভাংড়ি ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৫হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।
জানা যায়, গত ২২ আগষ্ঠ রাত ১০টারদিকে লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ (১৩) এর বাসিন্দা দিল মোহাম্মদের পুত্র জিয়াবুল হক লেবারদের টাকা দিতে যাওয়ার পথে ব্রিকফিল্ডের দক্ষিণ পাশে মেড গ্লোবাল হাসপাতালের সামনে পৌঁছলে একদল মুখোশধারী দূবৃর্ত্ত গতিরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাঁধা দিলে ছুরিকাঘাত করে পকেটে থাকা ১৫হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
দরিদ্র এই ভাংড়ি ব্যবসায়ী এই ঘটনায় জড়িতদের সনাক্ত করে তার টাকা উদ্ধারে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য ক্যাম্পে নিয়োজিত আইন-শৃংখলা বাহিনীর আন্তরিক সহায়তা কামনা করেছেন।
