বিশেষ প্রতিবেদক : নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লেদা নুরালী পাড়ায় এক ব্যক্তির বসত-বাড়ির ঘেরা-বেড়া কেটে তছনছ করার পরও ডাকাত দলের অব্যাহত হুমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছে। এই ব্যাপারে লিখিত অভিযোগ দায়েরের পর একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগ সুত্র জানা যায়,গত ৬জুন রাত ৮টারদিকে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প সংলগ্ন লেদা নুর আলী পাড়ায় আবুল খাইরের স্ত্রী নুর নাহারের বাড়িতে স্থানীয় আবুল হোছনের পুত্র ইয়াবা কারবারী ও স্বশস্ত্র সন্ত্রাসী আব্দুল খালেক ওরফে পুতিয়ার নেতৃত্বে আব্দুস শুক্কুরের পুত্র মোঃ ইসলাম ওরফে ধইল্যা, টুইল্যার পুত্র রবিউল আলম, মোঃ হাশিমের পুত্র মোঃ রাশেল প্রকাশ আব্বুইয়া, আব্দুল গফুরের পুত্র রুবেল, রোহিঙ্গা আবুল কালামের পুত্র নুর হাসান, জনৈক রোহিঙ্গা মোঃ শাহ, ওটু, মোঃ নুরের পুত্র ছৈয়দ নুর, আই বøকের হোছনের পুত্র নছিম, আবুল হোছনের পুত্র আব্দুল আমিন প্রকাশ আমিন্না, নুরু সালামের পুত্র আনোয়ার সাদেক, বাবুল প্রকাশ মিস্ত্রীর পুত্র সাইফুল ইসলামের সমন্বয়ে একটি স্বশস্ত্র ডাকাত গ্রæপ গিয়ে ঘেরা-বেড়ার টিন কেটে তছনছ করে ভিটায় প্রবেশ করে।
এলোপাতাড়ি গুলিবর্ষণ করে উঠানে থাকা টমটম তছনছ করে ফেলে এবং ঘরের দরজা ঝাঝরা করে গালি-গালাজ দিয়ে চলে যায়। তারা রোহিঙ্গা দূধর্ষ ডাকাত জকির গ্রæপের সাথে আতাঁত করে পাহাড়ে অবস্থান নেয়। তাদের এই বিষয়টি থানায় লিখিত অভিযোগ করলে একদল পুলিশ তদন্তে আসার উপরোক্ত ডাকাত দলের সদস্যরা হুমকি-ধমকি অব্যাহত রেখে সন্ধ্যা হলে ফাঁকা গুলিবর্ষণ করে আতংক সৃষ্টি করছে। ###
