সাদ্দাম হোসাইন : টেকনাফের লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্প হতে এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করা হয়েছে।
সুত্র জানায়, ৯এপ্রিল বিকাল সাড়ে ৩টারদিকে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে দায়িত্ব কক্সবাজার ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশ সদস্যরা লেদা ২৪নং এলএমএস ক্যাম্পের আইওএম হাসপাতাল এবং ভাই ভাই হোটেল এন্ড রেষ্টুরেন্টের মধ্যবর্তী রাস্তার ওপর অভিযান চালিয়ে বি-ব্লকের ১৪৪নং রোমের বাসিন্দা দিল মোহাম্মদের পুত্র মোহাম্মদ নুর (২৮) কে ১হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
এই ব্যাপারে কক্সবাজার ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, ইয়াবাসহ আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
