এম.জিয়াবুল হক : চকরিয়ায় ছড়াখালের পানিতে ডুবে মোস্তাফিজুর রহমান (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামে একটি ছড়া খালে এ ঘটনা ঘটে। শিক্ষার্থী মোস্তাফিজ ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে ও স্থানীয় একটি হাফেজ খানার ছাত্র।
স্থানীয় লোকজন জানায়, শুক্রবার সকালে ১০টার দিকে মোস্তাফিজসহ ১০-১২জন শিশু নৌকা নিয়ে ছড়াখালে খেলা করছিল। এসময় পা পিছলে মোস্তাফিজ নৌকা থেকে পড়ে পানিতে ডুবে যায়। নিখোঁজের ২ ঘন্টা পর দুপুর ১২টার দিকে ভেসে ওঠে মোস্তাফিজের মরদেহ। কোরানে হাফেজ ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায় নেমে এসেছে।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।##
