টেকনাফ পৌরসভা আওয়ামীলীগের উদ্যােগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

জিয়াবুল হক, টেকনাফ :
টেকনাফ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। টেকনাফ পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৭ মার্চ বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিশাল এক র্যালী নিয়ে টেকনাফ পৌরসভার প্রধান প্রধান প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জহির হোসেন এম এ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরওয়ার অালম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবদুল হক। এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।