লেদায় গুলিবিদ্ধ রোহিঙ্গা ক্যাম্প কমিটির চেয়ারম্যানের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু : দাফন সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

হুমায়ূন রশিদ : স্বশস্ত্র দূবৃর্ত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা লেদা রোহিঙ্গা ক্যাম্প কমিটির চেয়ারম্যানকে পোস্টমর্টেম শেষে দাফন করা হয়েছে।
জানা যায়, ৩১ মার্চ বিকালে পোস্টমর্টেম শেষে উপজেলার হ্নীলাস্থ লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তির চেয়ারম্যান মাষ্টার আব্দুল মতলবের মৃতদেহ বস্তিতে আনা হয়। সন্ধ্যায় স্থানীয় গোরস্থানে জানাজা শেষে দাফন করা হয়।
উল্লেখ্য, গত ২৪ মার্চ রাত ৯টারদিকে একদল স্বশস্ত্র দূবৃর্ত্তদল উপজেলার লেদা রোহিঙ্গা বস্তির বাগানের সি-২৪ রাস্তায় এসে ক্যাম্প ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, সি-ব্লকের ৯৩নং রোমের বাসিন্দা মৃত ছিদ্দিক আহমদের পুত্র আবদুল মতলবকে গুলি করে স্বশস্ত্র দূবৃর্ত্তদল পাহাড়ের দিকে পালিয়ে যায়। রক্তাক্ত ক্যাম্প চেয়ারম্যান আব্দুল মতলবকে দ্রæত উদ্ধার করে স্থানীয় ক্যাম্প হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় চট্টগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকাস্থ নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ প্রো-অ্যাকটিভ মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ মার্চ রাতের প্রথম প্রহরে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৮ ছেলে, ৭ মেয়ে, নাত-নাতনী, আত্নীয়-স্বজন, শুভাকাংখী রেখে গেছেন।
চিহ্নিত অপরাধী ক্যাম্পে মাদক চোরাচালানসহ নানা অপকর্ম করে আসছে। ক্যাম্প চেয়ারম্যান এসবের বিপক্ষে অবস্থান করায় দূবৃর্ত্তরা তাকে গুলিবর্ষণ করে প্রাণনাশের চেষ্টা চালায়।