টেকনাফ লেদার শীর্ষ ইয়াবা কারবারী শামসুল হুদা সহ ২জনের লাশ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম : টেকনাফের হ্নীলার আলীখালী পাহাড়ের ছড়া থেকে ভাসমান অবস্থায় ২ জনের লাশ পাওয়া গেছে । আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় কাটুরিয়ারা বনের ভেতরে যাওয়ার সময় ছড়ায় ২ জনের লাশ দেখতে পায় । লাশ ২টির একটি হচ্ছে লেদার নুরুল হুদা মেম্বারের ছোটভাই শামসুল হুদার (২৭) অপর লাশটি লেদা রোহিঙ্গা ক্যাম্প বি ব্লকের রহিম উল্লাহর (৩০) বলে জানা গেছে ।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে বেলা ২টার দিকে পুলিশ লাশ ২টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। শামসুল হুদার গলা কাটা ও রহিম উল্লাহর নাকে মুখ রক্তান্ত অবস্থায় ২ জনের লাশ পাওয়া যায়।

নিহত শামসুল হুদার বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্র সহ অর্ধডজনের বেশী মামলা রয়েছে বলেও জানান তিনি।

দুই মাদক ব্যবসায়ী গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকান্ড সংঘঠিত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।

বিস্তারিত আসছে…