লেদার প্রবীণ মুরুব্বী হাজী নুর আলীর ইন্তেকাল ; বাদে আছর জানাজা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

বার্তা পরিবেশক : হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার প্রবীণ মুরুব্বী হাজী নুর আলী বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। বাদে আছর স্থানীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে দাফন করা হবে।

৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টারদিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা নুরালী পাড়ার মরহুম জমির উদ্দিনের পুত্র হাজী নুর আলী (৯৩) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি পরিবারের ৮ ভাই-বোনের মধ্যে ২য়। মৃত্যুকালে মরহুমের সংসারে ৩ছেলে, ৪ মেয়ে রয়েছে। এছাড়া তিনি নাত-নাতিনী, আতœীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বাদে আছর লেদা ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে কবর স্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেন। ###