হুমায়ূন রশিদ : চলমান মাদক বিরোধী অভিযানের মধ্যেও কলা-কৌশলে আতœগোপনে থাকা টেকনাফের এক ইয়াবা গডফাদারকে সহযোগী নিয়ে ১লাখ ৭০হাজার ইয়াবাসহ আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
সুত্র জানায়, গত ১৪ জুন দুপুর সাড়ে ১২টায় র্যাব-১৫, কক্সবাজারের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার তারাবনিয়ার ছড়ার জনৈক দানু মিয়ার ভাড়া বাসায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে টেকনাফের হ্নীলাস্থ দক্ষিণ লেদার আবু শামার পুত্র রবিউল আলম (৩১) ও তার ভাগিনা দক্ষিণ রঙ্গিখালীর হেলাল উদ্দিনের পুত্র আবছার উদ্দিন (১৬) কে ২টি সাদা বাজারের ব্যাগসহ আটক করে। এসময় ঝিলংজা এলাকার জনৈক দীন মোহাম্মদ পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশী করে ১লাখ ৭০হাজার ইয়াবা পাওয়া যায়। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃতদের কক্সবাজার সদর থানায় সোর্পদ করা হয়েছে।
ধৃত রবিউল আলম এক সময় হ্নীলা ষ্টেশনে কাপড়ের দোকানের কর্মচারী হলেও ইয়াবা চোরাকারবারে পা দিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গাড়ি, বাড়ি, দোকান ও ফ্ল্যাটের মালিক বনে গেছে। মাদক বিরোধী অভিযান শুরু হলে ইয়াবা গডফাদার রবিউল কৌশলে গা ঢাকা দেয় কিন্তু মাদক চোরাচালান এখনো বন্ধ করেনি। তার অবর্তমানে পূর্ব লেদা ও মোছনী পাড়ার কতিপয় ঘনিষ্ট স্বজন এই সব মাদকের চালান সরবরাহ করে আসছে বলে জনশ্রুতি রয়েছে।
উল্লেখ্য,টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এক সময় নুন আনতে পান্থা ফুরাতে যাওয়া লোকজন মাদক কারবারে জড়িয়ে কক্সবাজারে অবস্থান করে দোকান-পাট এবং বিভিন্ন সংস্থার কর্মচারী হিসেবে এসব অপতৎরতা এখনো চালিয়ে আসায় সুশীল সমাজে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
