লেদার আব্দু শুক্কুর হ্নীলা কমিউনিটি পুলিশিং ফোরাম এবং মাদক নির্মূল কমিটির কেউ না

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : টেকনাফ টুডে অনলাইনে প্রকাশিত ‍‍‌‌‍” নুরুল হুদা মেম্বারের সহযোগী ইয়াবা শুক্কুর লেদা কমিউনিটি পুলিশ ও মাদক নির্মূল কমিটির সভাপতি!!!” শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে উল্লেখিত আব্দু শুক্কুর পুলিশকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে হ্নীলা ৮নং ওয়ার্ড পূর্বের কমিটির কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি হিসেবে কাজ করতো। বর্তমানে সেই কমিটি বিলুপ্ত হলেও সে নিজেকে পূর্বের পদবীধারী হিসেবে পরিচয় দিয়ে নানা অপকর্ম করে আসছে। এখনো পর্যন্ত হ্নীলা ইউনিয়নের কোন ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং ফোরাম এবং মাদক নির্মূল কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। তাই উক্ত আব্দু শুক্কুর কমিউনিটি পুলিশিং ফোরাম এবং মাদক নির্মূল কমিটির কেউ নন।

আগামীতে হ্নীলা ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ফোরাম এবং মাদক নির্মূল কমিটি গঠনে মাদকমুক্ত স্বচ্ছ, সৎ এবং নিষ্ঠাবানদের সমন্বয়ে যাচাই-বাছাই করে কমিটি গঠন করা হবে। সুতরাং এই ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানানো যাচ্ছে।

নিবেদক :

নজরুল ইসলাম খোকন ———– রেজাউল করিম
সভাপতি ———– সাধারণ সম্পাদক

কমিউনিটি পুলিশিং ফোরাম, হ্নীলা ইউনিয়ন শাখা।