হুমায়ূন রশিদ : টেকনাফে কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৩০হাজার ইয়াবাসহ ৩জন নারী-পুরুষ মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ৩জুন ভোররাত সোয়া ৩টারদিকে কক্সবাজার র্যাব-১৫ (সিপিএসসি) এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ কোনার পাড়ায় কতিপয় মাদক কারবারী বিপুল পরিমাণ ইয়াবা ক্রয় বিক্রয়ের জন্য অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। তারা এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে শাহপরীর দ্বীপ কোনার পাড়ার মোহাম্মদ ফারুকের স্ত্রী মোস্তফা খাতুন (৩০), মোঃ কবির আহমদের পুত্র মোঃ মোছা আলম (২৫) এবং মৃত জহির আহমদের পুত্র মোঃ রেজাউল (৪০) কে গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তিদের দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৩০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
