পানখালী যৌথ বন পাহারা দলের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্টিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডটকম : ইউএসএআইডি ন্যাচার এন্ড লাইফ প্রকল্প কোডেক কর্তৃক বাস্তবায়িত পানখালী সিপিজি (বনপাহারা দল) হ্নীলা বন বিট, টেকনাফ বন রেঞ্জ, কক্সবাজার দক্ষিন বন বিভাগ এর ২৮ জন সিপিজি সদস্যদের কে যৌথ বন পাহারা দলের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্টিত হয় পানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। উক্ত প্রশিক্ষণে উপস্থিত থেকে টেকনাফ রেঞ্জ কর্মকর্তা ও সদস্য সচিব,টেকনাফ সহ-ব্যবস্থাপনা কমিটির সৈয়দ আশিক আহমেদ বন আইনের ২৬ ধারার বনে যে সকল কার্য নিষিদ্ধ তার উপর আলোচনা করেন এবং সকল সদস্যদের মেনে চলার জন্য অনুরোধ করেন।এছাড়াও টেকনাফ সহ-ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ ও স্থানীয় ইউপি সদস্য হেসাইন আহমদ সিপিজি র সকল সদস্য কে সার্বিক সহযেগিতার আশ্বাস দেন এবং বন নীতিমালা মেনে চলে বন রক্ষায় কাজ করার পরামর্শ দেন। ন্যাচার এন্ড লাইফ প্রকল্পের প্রকল্প পরিচালক শীতল কুমার নাথ বলেন সকল সিপিজি সদস্যদের উদ্দেশ্য বলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং আপনারা একটা বড় কাজে সম্পৃক্ত হয়েছেন। এ দায়িত্ব পালনের মাধ্যমে স্থানীয়ভাবে আপনারা বন রক্ষায় ভূমিকা রাখবেন।
উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কামরুল ইসলাম,সুশাসন ব্যবস্থাপক, ন্যাচার এন্ড লাইফ প্রকল্প, বিট কর্মকর্তা মাসুদ পারভেজ সার্বিক সহযোগিতা করেন সাইট সমন্বয়কারী মোঃ শওকত ওসমান সাইট ফ্যাসিলিটেটর নজরুল ইসলাম, এফও শহীদুল ইসলাম তুহিন কোডেক ন্যাচার এন্ড লাইফ প্রকল্প।