লামা সংবাদদাতা : লামা আলীকদম সড়কে যাত্রী পরিবহনে বাসগুলোতে স্বাস্থ্যবিধি মানছেনা ড্রাইভার-হেলপাররা। গাদাগাদি করে সিটে যাত্রী বসানো হচ্ছে। সোমবার ২৭ জুলাই সড়কের লাইন ঝিরি পয়েন্টে দু’টি বাস পর্যবেক্ষণকালে এই অনিয়মের চিত্র ফুটে উঠে। ৪০ সিটের বাসে বিশ জন যাত্রী নেয়ার কথা থাকলেও ৩০ জনের অধিক যাত্রী নেয়া হয়।
যাত্রী সাধারণের অভিযোগ কাউন্টারে দ্বিগুণ ভাড়ায় টিকেট নিয়ে গাড়িতে উঠে দেখা যায়, ওই সিটে আরেকজন যাত্রী বিনা টিকেটে বসে আসে। টিকেট না নিলেও সেসব যাত্রীরা ঠিকই ভাড়া প্রদান করছে গাড়ির হেলপারকে। এসব অনিয়ম নিয়ে কোন যাত্রী গাড়িতে প্রতিবাদ করতে গেলে নাজেহাল হতে হয় বলে কয়েকজন যাত্রী জানান। জানাযায়, যাত্রী হয়রানীসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে মালিক সমিতির নেতাদেরকে বলা হলেও কোন প্রতিকার পাচ্ছেন না যাত্রীরা। এই বাস্তবতায় করোনা ভাইরাস সংক্রমন এড়াতে (কোভিট-১৯) সংশ্লিষ্ট প্রশাসন এর নজরদারী জোরদার করতে হবে বলে জানান যাত্রীরা।
